ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত বুধবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ময়না ইউনিয়নে বিলসরাইল গ্রামের সৌদিপ্রবাসী তৈয়বুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার, ৯০ হাজার টাকাসহ আনুমানিক ছয় লাখ টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতেরা রামদা দিয়ে কুপিয়ে তৈয়বুরের ছেলে মনিরুজ্জামান (৩৫), প্রতিবেশী মো. সোহেল (৩০), আশিকুর রহমান (২৫) ও শরিফুল ইসলামকে (২৮) মারাত্মক জখম করে।