হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই যাত্রীর মালামাল তল্লাশির সময় চার্জার লাইটের ভেতরে এক কেজি ওজনের সোনার বারটি পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন যাত্রী জাকির হোসেন।