চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই

বগুড়ার ধুনটে আকবর আলী (৫০) নামের এক চালককে হত্যা করে তাঁর ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পুলিশ উপজেলার ঘোড়ামারা বিলের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
নিহত আকবর আলী উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আকবরের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।