ছবিতে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে সিটি করপোরেশনের সুইমিংপুল করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষের সময় ছবিগুলো তুলেছেন জুয়েল শীল

চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামের ভেতরে পুলিশের সঙ্গে নগর ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা।
চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামের ভেতরে পুলিশের সঙ্গে নগর ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ইট হাতে এক পুলিশ সদস্যকে দৌড়াতে দেখা যায়।
একপর্যায়ে লাঠিপেটা শুরু করে পুলিশ।
সংঘর্ষের সময় একজনকে টেনে নিয়ে যাচ্ছেন পুলিশের এক সদস্য।
সংঘর্ষের সময় কাজীর দেউড়ি এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আহত এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা।
নগরের আউটার স্টেডিয়ামের ভেতর সংঘর্ষের সময় আহত একজনকে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশের এক সদস্য।
মারমুখী পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মারমুখী অবস্থানে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।