সিলেটে ছাত্রদলের জেলা সভাপতি সাঈদ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শুক্রবার সন্ধ্যায় র্যাব-৯-এর একটি দল সাঈদকে নগরের উপশহর থেকে আটক করে। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানায় র্যাব। র্যাব-৯-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খান জানান, সাঈদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়না রয়েছে।