ভোটগ্রহণের সময় ছুরি নিয়ে কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরির দায়ে মো. শাহজাহান (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ দণ্ড দেওয়া হয়।
কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, জয়পাশা এলাকার বাসিন্দা শাহজাহান আজ সকালে ধারালো একটি ছুরি নিয়ে আমীর-ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। বেলা ১১টার দিকে আটক করে তাঁকে এ কারাদণ্ড দেওয়া হয়।