সংক্ষেপ

জন্মদিনের মিছিলেও...

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনে ছাত্রদলের মিছিলে ককটেল বিস্ফোরণ হয়েছে। নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে নগর ও জেলা কমিটি মিছিল বের করে। জিন্দাবাজার এলাকায় পৌঁছানোর পর মিছিলের পেছনের দিকে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন কর্মীকে ধাওয়া দেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের দাবি, যারা তাঁদের কমিটিকে মেনে নিতে পারছে না, তারাই শান্তিপূর্ণ মিছিলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।