সংক্ষেপ

জরিমানা

নারায়ণগঞ্জে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ১০ জনকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী হাকিম গাউছুল আজম তাঁদের এ দণ্ড দেন। ওই ১০ জন হলেন শাহজালাল সরকার, সাইফুল, বুলবুল, আবদুল মজিদ, মো. আলী, রনি, সরদার শাহীন, মনির, সৌরভ ও ইয়াসিন। নির্বাহী হাকিম গাউছুল আজম জানান, প্রকাশ্যে ধূমপান করায় তাঁদের জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি