জরিমানা

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল সোমবার দুপুরে বাবুল মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাউটিয়া কান্দা গ্রামের নিজ ঘর থেকে গাঁজা সেবনরত অবস্থায় বাবুল মিয়াকে আটক করে পুলিশ। এ সময় সেখানে তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।