সংক্ষেপ

জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি বরফকল থেকে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে চার মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় জাটকা রাখার দায়ে ওই বরফকলের মালিক নিলয় হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান এই জরিমানা করেন। ইউএনও জানান, জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।