সংক্ষেপ

জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে নয়জনকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে ঈশ্বরগঞ্জের ইউএনও ও নির্বাহী হাকিম রাজীব কুমার সরকার এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আওয়াল, টুটুল মিয়া, গোলাপ মিয়া, সবুজ মিয়া, উজ্জ্বল মিয়া, মিন্টু মিয়া, শহিদুল ইসলাম, আল আমীন ও মানিক মিয়া। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন তালুকদার বলেন, সাজাপ্রাপ্ত সবাই জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পেয়েছেন।