পিরোজপুরের কাউখালী উপজেলায় গতকাল মঙ্গলবার তিনটি ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ আকুঞ্জি এ সাজা দেন। তিনি বলেন, নিয়ম লঙ্ঘন করায় উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য শামসুল হক, কাঁঠালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন ও গোসনতারা গ্রামের নাসির উদ্দিনের তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।