ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে একটি বেকারির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান। মতিগঞ্জ বাজারের একতা বেকারির বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।