রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এইচ এম রকিব হায়দার গত বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার নারুয়া গ্রামের বাদশা মোল্যা এবং সোনাকান্দর গ্রামের সাহেব আলী খান ও ফিরোজ খান। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত নদীতে অভিযান চালান। অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলার কারণে ওই তিনজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।