পটুয়াখালী জেলা শহরের কালিকাপুর এলাকার পটুয়াখালী সেতুর টোলঘর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে আট মণ জাটকাসহ পাঁচজনকে আটক করেছে সদর থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: সেকান্দার আলী মৃধা (৭০), আবুল হোসেন হাওলাদার (৪০), জয়নাল হাওলাদার (২৮), খলিলুর রহমান (৩৫) ও ইউনুচ মোল্লা (২৮)। তাঁদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন পাঁচজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ জাটকা শহরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।