ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে গত সোমবার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যরা ১০ মণ জাটকা জব্দ করেছেন। জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে ওই রাতেই মাছগুলো স্থানীয় মক্তব-মাদ্রাসায় বিতরণ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক বলেন, ভোলায় অবস্থিত দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লেফটেন্যান্ট মো. খালিদের নেতৃত্বে মেঘনা নদীর বিশ্বরোড, কাঠিরমাথা, তুলাতলী, নাছিরমাঝি মাছঘাটে ও জলসীমানায় অভিযান চালানো হয়। এ সময় জাটকাগুলো জব্দ করা হয়।