নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তিনটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার ভোরে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে যাত্রীবাহী এমভি সাব্বির-৩, এমভি টিপু-৮ ও এমভি রাজহংস-৭ নামের লঞ্চ তিনটিতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করেন। পরে জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করেন।