সংক্ষেপ

জাটকা জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশনের একদল সদস্য এ অভিযান চালান। পরে এসব জাটকা জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থ ব্যক্তিদের মাঝে এসব জাটকা বিতরণ করেন।