জাটকা জব্দ

খুলনা নগরের কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি। রূপসা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মশিউর রহমান ও কোস্টগার্ডের রূপসা কন্টিনজেন্ট কমান্ডার আবু তালেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।