চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল কবিরকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, নুরুল কবির জোরারগঞ্জে বাসা ভাড়া করে আত্মগোপনে ছিলেন। গতকাল ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা আছে।