জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের মাস্টারপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, গত বছর হরতাল-অবরোধের সময় মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের ওপর হামলার ঘটনায়, নাশকতার মামলার আসামি মহিউদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।