সংক্ষেপ

জাল জব্দ

পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীর ধূলিয়া এলাকায় গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ মশারি জাল জব্দ করেছে। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। একই দিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ ও কাজল নদে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।