জাল জব্দ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার একটি ফেরি থেকে গতকাল শনিবার কোস্টগার্ড প্রায় চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের মুখ্য পেটি অফিসার (সিপিও) দেলোয়ার হোসেন এসব তথ্য জানান। ভোরে বরিশাল থেকে ফেরিতে করে এসব জাল ভোলার ব্যবসায়ীরা এনেছিলেন।