ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর খালগোড়ার একটি গুদামে গতকাল সোমবার অভিযান চালায় দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের কর্মকর্তা লে. নাজিউর রহমান বলেন, অভিযানকালে গুদামজাত করা ৩ লাখ ৮৪ হাজার মিটার নতুন কারেন্ট জাল ও ২ হাজার ৭০০ মিটার চরঘেরা মশারি জাল জব্দ করা হয়। জব্দ জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুসের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।