চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গত রোববার জাল টাকাসহ মো. মাহিদুল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মাহিদুল একবরপুর চাকটোলা গ্রামের মৃত হিসামুদ্দিনের ছেলে। র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের একবরপুর ডাক্তারটোলা গ্রামে অভিযান চালিয়ে ৯২টি ৫০০ টাকার জাল নোটসহ মাহিদুরকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।