নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকা থেকে গতকাল শনিবার সকালে বিভিন্ন মূল্যমানের ৪২ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ চারজন হলেন বরিশালের নজরুল ইসলাম ও মাঈন উদ্দিন, রংপুরের মোকলেসুর রহমান ও সিরাজগঞ্জের হোসাইন মিয়া। জেলা ডিবির উপপরিদর্শক খোকন চন্দ্র সরকার বলেন, ওই চারজন আন্তজেলা জাল টাকা ব্যবসায়ী চক্রের সদস্য। পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।