রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে জাল টাকা, ৩২ ভরি স্বর্ণালংকারসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে মহানগর পুলিশের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ সোমবার রাতে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭৮ হাজার জাল টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করে। এরা হলেন আলাউদ্দিন, ইউনুস মিয়া, আলতাফ হোসেন, মো. রঞ্জু, বাদল হোসেন, মিল্টন শেখ ও ইউসুফ আলী হাওলাদার। মাহবুব আলম আরও জানান, সোমবার রাত তিনটার দিকে গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার অলংকারসহ রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি।