রাজধানীর মতিঝিল থেকে এক হাজার জাল পাসপোর্ট জব্দ ও চার মানবপাচারকারীকে আটকের দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের ভাষ্য, বিভিন্ন দেশের জাল ভিসাও জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করবে সিআইডি।