জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচার করার সময় চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আসামির নাম নুরুল আলম। তার জুতার ভেতরে ১ হাজার ৮০০ ইয়াবা বড়ি ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সে এ কৌশল বেছে নেয়। কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা আনা হচ্ছিল। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।