মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটিকে প্রতিবেশী এক তরুণ ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।