টঙ্গীতে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকায় রোববার ভোরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় আজ রোববার বিকেলে তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটক তিনজন হলেন মো. অপু, মো. সোহেল ও শাহীন মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, দুর্বৃত্তরা এরশাদনগর ৪ নম্বর ব্লকের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (৩২) ও হারুন মিয়ার ছেলে জুম্মন মিয়াকে (২৪) ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাদের জন্য টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে অপু, সোহেল ও শাহীনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:
টঙ্গীতে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা