চুয়াডাঙ্গায় ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। গত শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার দোস্তের বটতলায় ট্রাকটি জব্দ করা হয়। বিজিবি-৬ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপনে খবর পেয়ে ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দোস্তের বটতলায় অভিযান চালায়। সেখানে রাস্তার পাশে ট্রাক রেখে বস্তাভর্তি ফেনসিডিল তুলতে দেখে বিজিবি সদস্যরা চালক ও সহকারীকে চ্যালেঞ্জ করেন। এ সময় ট্রাক ও ফেনসিডিলভর্তি বস্তা ফেলে রেখে তাঁরা পালিয়ে যান।