ডাকাতদের হামলা আহত ১৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর জাজিরা এলাকায় মেঘনার শাখা নদীতে বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতদের হামলায় ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। 
আহত ব্যক্তিদের মধ্যে ইমরান হোসেন (২৯), রুনী বেগম (৩৮), শহীদুল ইসলাম (৩৮) ও শারমিন আক্তারকে (৩৭) গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রলারের যাত্রীরা এর চালক জাহাঙ্গীর হোসেনকে (৩৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছেন।