ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারও একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার বগাদী নয়াপাড়া গ্রামের ব্যবসায়ী আল আমিনের (৩৫) বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ১৫-২০ জন মুখোশধারীর এক দল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। একই রাতে হাইজাদী ইউনিয়নের বারআনি গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ১৫-১৬ জনের ডাকাতদল নগদ ৩০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।