যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে গত মঙ্গলবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে মীর আতিয়ার রহমানের বাড়ি থেকে ১৫ ভরি সোনা ও পাঁচ লাখ টাকা লুট করেছে। আতিয়ার বলেন, রাত ১২টার দিকে পাঁচজন মুখোশধারী ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা পিস্তল, রামদা ও চাপাতির মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে টাকা ও সোনা লুট করে চলে যায়। গতকাল বুধবার অভয়নগর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।