ডাকাতি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গয়ঘর (দাসের মহল) গ্রামের ব্যবসায়ী সজিবুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫৯ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সরওয়ার বলেন, ‘ডাকাতেরা ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।’