ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আজ বৃহস্পতিবার নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নয়জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।