তিনজন আটক

নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস থেকে গতকাল সোমবার অস্ত্র, মাদকদ্রব্যসহ তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন, মোজাম্মেল ও লাবলু। পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘরিয়া এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫ গ্রাম হেরোইন এবং ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।