তিনজন আটক

ময়মনসিংহের নান্দাইলে একটি চাঞ্চল্যকর চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় বিএনপির দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান ও যুবদল নেতা জুনাইদ কিবরিয়া এবং নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নৈশপ্রহরী মোশাররফ হোসেন। কলেজটির শিক্ষক মো. আতাউর রহমানের কলেজ ক্যাম্পাসের বাসায় ৪ নভেম্বর রাতে চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়। নান্দাইল থানার এসআই দিদারুল আলম বলেন, চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে এ তিনজনকেই গতকাল আদালতে পাঠানো হয়েছে।