চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট এলাকা থেকে গতকাল বুধবার শিশু অপহরণকারী সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তারা সন্দেহভাজন অপহরণকারীদের গাড়িও ভাঙচুর করে। আটক তিন ব্যক্তি হলেন পটুয়াখালীর জানে আলম ও চাঁদপুর সদর উপজেলার হাসানাত পাঠান এবং মো. কাউছার। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট মডেল টাউন এলাকায় খেলাধুলা করার সময় আটক ব্যক্তিরা পাঁচ শিশুকে জোর করে তাঁদের গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে ওই তিনজনকে আটক করে পিটুনি দিয়ে চাঁদপুর মডেল থানায় দেয়।