তিনজন আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট এলাকায় খোলা ট্রাকে করে গ্যাস বিক্রির সময় গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকসহ তিন ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন এ অভিযান চালান। আটক ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার আধুনগরের হেলাল উদ্দিন (৩০), চকরিয়া উপজেলার ভরামুহুরীর রফিক আহমদ (৫০), পেকুয়া উপজেলার শিলখালীর নুরুল আমিন (৬০)।