রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালি করার অভিযোগে গতকাল রোববার দুপুরে তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার রায়নগর গ্রামের খন্দকার আবদুর সোবহান, ভবানীপুর গ্রামের মোস্তফা হোসেন ও সজ্জনকান্দা গ্রামের গৌতম চক্রবর্তী। সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, পাসপোর্ট কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চল থেকে পাসপোর্ট করতে আসা মানুষকে নানাভাবে হয়রানি করছিলেন ওই দালালেরা।