তিন বিদেশি আটক

বাংলাদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে গতকাল বুধবার আফ্রিকার আইভরি কোস্টের তিন নাগরিককে আটক করেছে র্যাব। তাঁরা হলেন জাদি জোসেফ (৫৭), অগদি ফ্রান্সিস কানুজন (৪১) ও অ্যানড্রিউ মুলেঙ্গা (৪৯। র্যাব সূত্র জানায়, উত্তরার ১০ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে কয়েকজন বিদেশির অবৈধভাবে অবস্থানের খবরে র্যাব-১-এর একটি দল সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। অভিযান পরিচালনাকারী র্যাব-১-এর মেজর মুহম্মদ সাদিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছে এ দেশে অবস্থানের বৈধ ভিসা, পাসপোর্ট ও কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) নেই। তাঁরা জাল টাকা, অস্ত্র, মাদক ও ভিওআইপি ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।