রাজশাহীর দুর্গাপুরে র্যাব পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে আদর, উজানখলশী গ্রামের জামিল হোসেন ও বাগমারা উপজেলার তাহেরপুরের ভাবনপুর গ্রামের জাহিদ হাসান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন র্যাব-৫-এর তথ্যদাতা (সোর্স) ছিলেন। তিনি দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ধান্দাবাজি করতে গিয়েছিলেন।