তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নারীসহ আহত ১০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মজিদ, মো. ইউসুফ, রোজিনা আকতার, নজরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ আলিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বারঘরপাড়া এলাকার আবদুল মজিদ ও নজরুল ইসলামের মধ্যে বসতভিটার ভেতর দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। কেউ অভিযোগ করেননি।