কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ব্যক্তি তাঁর ছেলের নামে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ গত শনিবার রাতে মাদকসহ ছেলেকে গ্রেপ্তার করেছে।
উপজেলার দিগদাইড় ইউনিয়নের ভাদেড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন চন্দ্র সরকার (২৫)।
সুমনের বাবা সুধীর চন্দ্র সরকার বলেন, সুমন মাদক কেনাবেচার পাশাপাশি নিজেও মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি মা-বাবাকে নির্যাতন করতেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ তিনি ঘটনাটি তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানান।