বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় পাসপোর্ট কার্যালয় থেকে পাঁচজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সংবাদকর্মী পরিচয় দেওয়া একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের মধ্যে দুজনকে তিন মাস করে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা সুলতানার নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত চারজন হলেন মো. নাহিদ হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. সোহেল ও মো. রুবেল।