দুইজন আটক

সাত বছর বয়সী পথশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। শিশুটিকে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো জাহাঙ্গীর আলম ও মো. মোজাম্মেল। ধর্ষণের ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটে বলে পুলিশ জানিয়েছে। তিন দিন পর শিশুটিকে কেন ঢাকা মেডিকেলে ভর্তি করা হলো, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। গতকাল দুপুরে মুগদা থানার এসআই আজমল হোসেন ও স্থানীয় এক নারী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। মুগদা থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, দুই বখাটেকে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটির পরিবারের কাউকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।