দুই আইনজীবীকে মারধর!

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় দুই আইনজীবীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টায় নগরের চকবাজার থানার কাজেম আলী স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, রাতে ব্যক্তিগত কার্যালয়ে বসে কাজ করছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শওকত ও তাঁর সহকারী সামিউল ওহাব। এ সময় স্থানীয় কিছু বখাটে এসে চাঁদা দাবি করে। না পেয়ে দুজনকে মারধর করে। চকবাজার থানার ওসি আতিক চৌধুরী বলেন, মামলা হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।