কক্সবাজারের মহেশখালী উপজেলার ওচমান চেয়ারম্যান হত্যা মামলার পলাতক দুজন আসামিকে গত শুক্রবার গভীর রাতে কক্সবাজার সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নাজেম উদ্দিন ও তাঁর ছোট ভাই মোহাম্মদ নাজমুল। তাঁরা উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার বাসিন্দা।